1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে এ সপ্তাহের সেরা রিপোর্টার মানিক ও জয় - বিএমএসএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

রংপুরে এ সপ্তাহের সেরা রিপোর্টার মানিক ও জয় – বিএমএসএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৯৪ বার

রংপুরে তৃতীয় সপ্তাহে সেরা রিপোর্টার নির্বাচিত হলেন ভিজুয়াল ক্যাটাগরিতে দৈনিক করতোয়া হুমায়ুন কবির মানিক এবং প্রিন্ট-অনলাইনে দৈনিক দাবানল ও বে নিউজ টোয়েন্টিফোর-এর জিএম জয়। তাদের তৈরী করা যথাক্রমে ‘রংপুরে কমছে তামাক চাষ’ ও ‘তিস্তাচরে দৃষ্টিনন্দন পার্ক : পর্যটনশিল্পে সমৃদ্ধির প্রত্যাশা’ শীর্ষক প্রতিবেদন দুটির জন্য দুই ক্যাটাগরীতে সেরা রিপোর্ট হিসেবে নির্বাচন করে জুরি বোর্ড।

জুরি বোর্ডের সদস্যরা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রতন সরকার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ ও বিএমএসএফ এর রংপুর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা।

শনিবার ( ১৪ মে) রাত ৮ টায় রিপোর্টার্স ক্লাবের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিদের মধ্য থেকে সেরা দুটি রিপোর্ট নির্বাচন করে সংশ্লিষ্ট রিপোর্টারের হাতে প্রাইজবন্ড তুলে দেয়া হয়।

রিপোর্টার্স ক্লাব রংপুর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ রংপুর জেলা শাখার যৌথ উদ্যোগে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রতি সপ্তাহে সেরা রিপোর্ট নির্বাচন করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

জুরি বোর্ড ও সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রিপোর্টার্স ক্লাব ও বিএমএসএফ এর এই উদ্যোগ গণমাধ্যমের নবীন কর্মীদের পেশাগত উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে। সুস্থ্য প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে দিতে পারলে নতুনরাই এই জেলার সাংবাদিকতার মান উঁচুতে নিয়ে যেতে পারবে। এই উদ্যোগে রংপুরে কর্মরত যেকোন সংবাদকর্মী অংশ নিতে পারবেন।
বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফা বেগম শিউলী, রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম জাকির হুসাইন, বিএমএসএফ এর রংপুর জেলা কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান বিপ্লবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতি সপ্তাহে স্ব স্ব মাধ্যমে প্রকাশিত রিপোর্টের লিঙ্ক ‘সেরা রিপোর্ট’ গ্রুপ অথবা rcrrangpur@gmail.com -এ মাধ্যমে জমা দিয়ে প্রতিযোগীতায় অংশ নিতে পারেন রংপুরের সংবাদকর্মীরা। প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় জুরিবোর্ডের সদস্যরা পর্যালোচনা করে সেরা রিপোর্ট নির্বাচিত করবেন।

উল্লেখ্য, প্রতি শনিবার থেকে শুক্রবার দুপুর ১২ পর্যন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net