1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড় সীমান্তে ১৫টি ভারতীয় গরু আটক করেছে ৪৩ বিজিবি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

রামগড় সীমান্তে ১৫টি ভারতীয় গরু আটক করেছে ৪৩ বিজিবি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৭৯ বার

জেলার রামগড় সীমান্তে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৫টি গরু আটক করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার রাত ৮টার দিকে রামগড় স্থলবন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন ফেনী নদীর কুল এলাকা থেকে এসব গরু আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় গরু অবৈধভাবে সীমান্ত পার করে রামগড়সহ পাশ্ববর্তী বাগানবাজার ও চিকনছড়া বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমানের নির্দেশে নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে ফেনী নদীর কূল নামক স্থানে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা গরুগুলি আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃত ১৫টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।

রামগড় জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত অঞ্চলে নানা ধরনের অপরাধ, মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net