1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ভিক্টোরি আইটি একাডেমির শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

লাকসামে ভিক্টোরি আইটি একাডেমির শুভ উদ্বোধন

মোঃ আনোয়ারুল আজিম। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৪৮ বার

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বেকার যুবকদের ফ্রিল্যান্সিং খাতে দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজ ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দে লাকসাম উপজেলার পশ্চিমগাঁও কলেজ রোডে “ভিক্টোরি আইটি একাডেমি” এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভিক্টোরি আইটি একাডেমির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ আবু ছায়েদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, এন.এফ এন্ড বি.এন হাই স্কুল এর প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ূম, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম সাকিব সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন একাবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় আইটি শিক্ষার বিকল্প নেই। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী আলী বলেন আইটি শিক্ষার পাশাপাশি তরুন সমাজকে তথ্য ও প্রযুক্তির কুফল সর্ম্পকে সচেতন হতে হবে। এ সময় সংগঠনের পৃষ্ঠপোষক ও লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের বলেন লাকসাম উপজেলার দক্ষ যুব সমাজ গঠনে ভিক্টোরি আইটি একাডেমি কার্যকরী ভূমিকা পালন করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় লাকসাম উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন এর তত্ত্বাবধানে লাকসাম উপজেলা ও পাশ্ববর্তী এলাকার যুব ও যুবনারীদের তথ্য ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ ও ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনের উদ্দেশ্য ভিক্টোরি আইটি একাডেমি গঠন করা হয়েছে। বর্তমানে ৮টি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net