1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ভূট্টাক্ষেত থেকে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

লালমনিরহাটে ভূট্টাক্ষেত থেকে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৩৩ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ী গ্রামে ফারজিনা আক্তার (১৪) নামের এক সপ্তম ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
রোববার (১৫ মে) সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভূট্টাক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পাটগ্রাম পুলিশকে খবর দেয়।
জানা গেছে, ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের কন্যা ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

কন্যার বাবা আব্দুর রহমান জানান, আমার মেয়ে গতকাল শনিবার বিকালে গরু নিয়ে ঝিম ঝিম বৃষ্টির মাঝে বের হয়ে ভূট্টা ক্ষেতের দিকে আসে, এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও পরে আর বাসায় ফিরেনি। গতকাল রাত থেকে রোববার সকাল পর্যন্ত খোঁজাখুঁজির পর লাশ মিলল ভূট্টাক্ষেতে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূট্টাক্ষেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু বিলম্ব হচ্ছে। সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারণা করা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net