1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শামসুল করিম নয়ন মেম্বারের সৌজন্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

শামসুল করিম নয়ন মেম্বারের সৌজন্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩০১ বার

বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের উদ্যোগে এবং হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শামসুল করিম নয়নের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সকাল হতে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার শতাধিক নারী-পুরুষ ও শিশু ফ্রি চিকিৎসা এবং ওষুধ পথ্যের এই সেবা গ্রহণ করেন। বিভিন্ন শ্রেণি-পেশার ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ এবং লোকজন চিকিৎসার পাশাপাশি ফ্রিতে ওষুধ পথ্যও পেয়েছেন।

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের খন্দকিয়ার হাটস্থ ৯নং ওয়ার্ড ইউপি সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেছেন- ইউপি সদস্য শামসুল করিম নয়ন।

চিকিৎসক ও বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের কো-অর্ডিনেটর ডাক্তার আতিকুর রহমান তাদের এই চিকিৎসা ক্যাম্প ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য শামসুল করিম নয়ন মেম্বারকে ধন্যবাদ জানিয়েছেন।

চিকিৎসা ব্যবস্থাপনায় সহযোগিতাকারী হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব শামসুল করিম নয়ন এলাকার লোকজন, সেবা গ্রহীতা ও প্রদানকারীদের হাসান জামান বাচ্চু চেয়ারম্যানের পক্ষে ধন্যবাদ জানান।

চিকিৎসক ডাক্তার আতিকুর রহমান ছাড়াও নার্স রিনা চাকমা ও সহকারী এমং সিং মার্মা চিকিৎসা সহায়তাকারী হিসেবে সাথে ছিলেন।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু স্মৃতি সংসদ খন্দকিয়া শাখা সভাপতি জনাব বিজন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন বাপ্পি, সাজ্জাদ হোসেন শুভ এবং শুভ চৌধুরী।
সমাজ সেবক মোশারফ হোসেন চৌধুরী রাজু, জানে আলম, মোহাম্মদ হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net