1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলেন ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলেন ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫৯৩ বার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান (বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান) সালাহ উদ্দিন হাসান চৌধুরী। ২২ মে (রবিবার) সাকালে বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক-পরিমল কান্তি পাল, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, উত্তম কুমার চক্রবত্তী, আনন্দ মোহন বড়ুয়া, রেজাউল করিম, বিজয় চৌধুরী, জালাল আহমদ, সাংবাদিক তারেকুল ইসলাম প্রমূখ।

এসময় ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী বিদ্যালয়ের নতুন ও পুরাতন ভবনগুলো পরিদর্শনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণার ও আইসিটি বিভাগও পরিদর্শন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণার পরিদর্শনকালে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণার সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে অনন্য ভৃুমিকা পালন করবে। এছাড়াও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এধরনের উদ্যোগ নেওয়া জরুরী বলে মন্তব্য করেন তিনি।

এসময় বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন নির্মান ও বিদ্যালয়ের জায়গা উদ্ধার সহ বিদ্যালয়ের স্বার্থে সকল প্রকার কাজে উপজেলা পরিষদের সহযোগীতা থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net