1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে সেপটিক ট্যাংকে নেমে ১ শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

সৈয়দপুরে সেপটিক ট্যাংকে নেমে ১ শ্রমিকের মৃত্যু

মোঃজাকির হোসেন সৈয়দপুর( নীলফামারী) প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩১৯ বার

নীলফামারীর সৈয়দপুরে নতুন সেফটি ট্যাংকির সাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মো: কালু (৪৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) দুপুরে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর ডাংগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালু ওই ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামের মৃতঃ আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জনা যায়, সৈয়দপুর বাস টার্মিনালের কুলি ও ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের বাড়িতে কয়েকদিন আগে নতুন সেফটি ট্যাংকির সাটারিং করে ঢালাই দেওয়া হয়। সেই সেফটি টেংকির সাটারিং খুলতে রাজমিস্ত্রী ট্যাংকির নীচে নামেন। এসময় বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন কালু। সঙ্গে সঙ্গে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখান জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net