1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাইমুড়িতে দুই চোরসহ মোটরসাইকেল আটক করল পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

সোনাইমুড়িতে দুই চোরসহ মোটরসাইকেল আটক করল পুলিশ

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৫৩ বার

নোয়াখালীর সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সাতগড়িয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো.ইকবাল হোসেন(২৫) ও একই উপজেলার কান্দিরপাড় এলাকার মৃত দুলালের ছেলে মো.সোহেল রানা (২০)।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বুধবার রাত আটটার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নাওতলা আল হেরা ইসলামী একাডেমীর সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নাওতলা আল হেরা ইসলামী একাডেমীর সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয় এ সময় তাদের নিকট হতে চোরাইকৃত ১টি Apache RTR 160 4V মোটরসাইকেল এবং ১টি HERO SPLENDAR 135cc মোটরসাইকেল জব্দ করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চোরচক্রকে ধরার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net