অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান মোহাম্মদ শহীদুল্লাহ। বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শহীদুল্লাহ ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর হাইদচকিয়া গ্রামের মরহুম আহম্মদ ছাফার পুত্র। বিসিএস (পুলিশ) ২৪তম ব্যাচের মাধ্যমে ২০০৫ সালের ২ জুলাই এএসপি হিসেবে সিলেট জেলায় কর্ম জীবন শুরু করেন শহীদুল্লাহ। এরপর র্যাবসহ দেশের নানা জায়গায় কর্মজীবন পার করে দীর্ঘ সময় ধরে সিএমপির এসি ট্রাফিক, এডিসি ডিবি, ডিসি ডিবি, ডিসি কাউন্টার টেররজিম, ডিসি ট্রাফিক সর্বশেষ পটুয়াখালী জেলার পুলিশ সুপারের দায়িত্ব সামলে আসছেন।