1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবসরে যাওয়ার সময় সংবর্ধনা ও ক্রেস্ট পেল পুলিশ সদস্য - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

অবসরে যাওয়ার সময় সংবর্ধনা ও ক্রেস্ট পেল পুলিশ সদস্য

মো.ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৭৬ বার

৩৯ বছর চাকরিজীবন শেষে অবসর নিলেন পুলিশ সদস্য মুহাম্মদ আব্দুল মান্নান (৫৮)। (২৯ জুন ) বুধবার বিকালে জাঁকজমকভাবে সাতকানিয়া থানা পুলিশ মান্নানকে বিদায় জানিয়েছেন। বিদায় উপলক্ষে পুলিশের উদ্যোগে এক সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এসময় থানা প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধনায় তাকে ক্রেস্ট ও উপহার দিয়ে বিদায় জানিয়েছেন সহকর্মীরা। সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মুহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান। উপপরিদর্শক দুলাল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিদর্শক ওসি (তদন্ত) সুজন কুমার দে ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুন্নবী।

সাতকানিয়া থানা পুলিশ জানায়, বিদায়ী পুলিশ সদস্য মুহাম্মদ আব্দুল মান্নান সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার কান্তনগর গ্রামের বাসিন্দা মৃত ইমাম হোসেন তালুকদারের ছেলে। তার স্ত্রী ও ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ছেলে উচ্চ মাধ্যম পাস করে কম্পিউটার ট্রেনিং নিচ্ছে।

বিদায়ী পুলিশ সদস্য মুহাম্মদ আব্দুল মান্নান অশ্রুসিক্তে বলেন, চাকরি জীবনে আমি কখনও দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সঙ্গে ভালো সময় কেটেছে। কল্পনাও করিনি আজ বুধবারে অবসরে যাওয়ার সময় এমন একটা সম্মান পাবো। সিনিয়র অফিসাররা উপস্থিত থেকে সংবর্ধনা দিয়ে বিদায় দেবে এটা কখনো ভাবিনি। উপহার, সংবর্ধনা ও সিনিয়র অফিসারদের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। এটা আমার জন্য সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে।

ওসি তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, ৩৯ বছর দীর্ঘ সময়ে সততার সঙ্গে চাকরি করেছেন মুহাম্মদ আব্দুল মান্নান। আইনের প্রতি শ্রদ্ধা রেখে অন্য পুলিশ সদস্যের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। চাকরি জীবনে বিদায় বেলায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে আজ। সরকারি গাড়ি দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। আগামীতে অন্য পুলিশ সদস্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net