1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় কোটি টাকা প্রতারনা মামলার আসামি ইব্রাহিম গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

আশুলিয়ায় কোটি টাকা প্রতারনা মামলার আসামি ইব্রাহিম গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪০১ বার

সাভারের আশুলিয়ার প্রতারনার অভিযোগে ওয়ারেন্টভূক্ত আসামির ইব্রাহিমকে (৪৮) কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ মামলার আরও দুইজন আসামি পলাতক রয়েছেন তারা হলো ঈমাম হোসেন ও রিফাত হোসেন।

শুক্রবার (২৪ জুন ) বিকেল সোয়া ৬টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইব্রাহিম উত্তর খান মৈনারটেকের হোসেন আলীর ছেলে। এ ঘটনায় ইব্রাহিমের ছেলে প্রতারক রিফাত ও ঈমাম হোসেন পলাতক রয়েছে।

এ ব্যাপারে সাধারণ ডায়েরীর বাদী প্রতারণার শিকার আওলাদ হোসেন বলেন, আমাদের কোম্পানি আরজেএইসএস এর আমি চেয়ারম্যান ছিলাম। ইব্রাহিম ছিলেন এমডি ও তার ছেলে রিফাত ছিলেন হিসাব রক্ষক। সেই সুবাদে আমাদের বাইপাইলের পাইকারী কাপড়ের মার্কেটের দোকান জামানতের টাকা ও দোকান ভাড়া নিয়ে লুকোচুরি করে। বিষয়টি নিয়ে আমরা চাপ দিলে মার্কেটের সকল কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে খোঁজ করে না পেয়ে আমি আইনের আশ্রয় নেই। থানায় একটি জিডি করি তাদের নামে। সেই জিডি কোর্টের মাধ্যমে গিয়ে ওয়ারেন্ট জারি হয়। শুনেছি সেই ওয়ারেন্টের ঘটনায় ইব্রাহিম গ্রেফতার হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহিন মিয়া এ প্রতিবেদককে বলেন, শুক্রবার বিকেলে ইব্রাহিম নামের এক ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এর আগেও ইব্রাহিমের প্রতারণার শিকার হন আল জহির পাইকারী কাপড়ের মার্কেটের মালিক মজিবর রহমান। তিনি বলেন, দীর্ঘ ৩-৪ বছর আগে সে আমার মার্কেটের দায়িত্বে ছিল। সে সময় তিনি আমার মার্কেটের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করলে আমরা ইব্রাহীমকে মার্কেট থেকে বের করে দেই। শুনেছি প্রতারক চক্র আরোও অনেকের সাথে টাকা নিয়ে প্রতারনা করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net