1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এফএসআইবিএল কাটিরহাট শাখার একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন ও গ্রাহক সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

এফএসআইবিএল কাটিরহাট শাখার একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন ও গ্রাহক সমাবেশ

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩০১ বার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড -এর হাটহাজারী কাটিরহাট শাখার উদ্যোগে একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৮ জুন) বুধবার কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজে ‘সবার জন্য সব সময়’ ক্যাম্পেইনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- কলেজের অধ্যক্ষ কল্যান নাথ। ব্যাংকের ম্যানেজার আরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- কলেজের উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

কাটিরহাট শাখার ম্যানেজার অপারেশন মোঃ জাহাঙ্গীর আলম সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

বক্তব্যে কল্যান নাথ বলেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তি সম্পন্ন সেবায় আমরা সন্তুষ্ট, এসময় তিনি কর্মকর্তা কর্মচারীদের সুন্দর ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন।

ডিজিটাল মোবাইল ব্যাংকিং অ্যাপস ‘FSIBL Cloud’ এর সুযোগ সুবিধা নিয়ে বলতে গিয়ে ম্যানেজার বলেন- এই অ্যাপস ব্যবহারকারি একজন গ্রাহক ব্যাংকের শাখায় স্বশরীরে উপস্থিত না হয়ে ঘরে বসেই সকল ধরনের ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে সক্ষম হবেন। এফএসআইবিএল এর শিক্ষাবৃত্তি পেয়ে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী তাদের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদের ব্যা়ংকিং বিষয়ে বিভিন্ন জিজ্ঞেসার জবাব দিয়ে যেকোনো ব্যাংকিং সেবায় আমরা আছি আপনাদের পাশে এ আশ্বাস প্রদান করেন শাখার ম্যানেজার অপারেশন মোঃ জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net