1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার হোটেল মোটেল জোন থেকে ১৩ লক্ষাধিক টাকাসহ ৮ জুয়াড়ি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

কক্সবাজার হোটেল মোটেল জোন থেকে ১৩ লক্ষাধিক টাকাসহ ৮ জুয়াড়ি আটক

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩০৯ বার

কক্সবাজারের পর্যটন এলাকার হোটেল মোটেল জোনে ক্যাসিনোর সন্ধান পেয়েছে র্যাব ১৫। সেখান থেকে ১৩ লক্ষাধিক টাকাসহ ৮ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুন) রাত ৯ টার দিকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের গণপূর্তের ভবন ৪ এর আল ফাট্টাহ রিসোর্টের পঞ্চম তলার একটি কক্ষে এ অভিযান পরিচালিত করে র্যাব।

এসময় তাদের কাছ জুয়াখেলার বিভিন্ন সরঞ্জামসহ ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন, আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজী রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। তাদের মধ্যে মুন্না ও নোবেল স্বেচ্ছাসেবকলীগ নেতা।

র্যাবব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, হোটেল মোটেল জোনের একটি ফ্ল্যাটে ক্যাসিনো বোর্ড দিয়ে জুয়া পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকাসহ ৮ জনকে আটক করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net