1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ হাছনদন্ডী উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভায় নজরুল ইসলাম চৌধুরী এমপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

চন্দনাইশ হাছনদন্ডী উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভায় নজরুল ইসলাম চৌধুরী এমপি

কিছু আলোকিত মানুষের কারণে সমাজ ও দেশ আলোকিত হচ্ছে

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৭৯ বার

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী
বলেছেন, কিছু মানুষ দেশের কল্যাণের জন্য কাজ করে সমাজ ও দেশকে
আলোকিত করেন। ক্ষণজন্ম এ ব্যাক্তিরা দেশকে দিন দিন এগিয়ে নিয়ে গেছে।
মো. নুরুস ছফা সেরকম একজন সমাজ হৈতিষী মানুষ হিসেবে এ
প্রতিষ্ঠানের দীর্ঘদিন সভাপতি থাকা অবস্থায় শিক্ষার মান উন্নয়নে ব্যাপক
ভূমিকা রেখেছেন। তাই তিনি এলাকা ও সমাজের মানুষের কাছে একজন
দেশপ্রেমিক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু
মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানতে
হলে অনেক পড়তে হবে। এ বিষয়টি অনুধাবন করে বর্তমান সরকার প্রতিটি
শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করে যাচ্ছেন। প্রত্যেক শিক্ষার্থীকে
বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত বই গুলো পড়ার মধ্য দিয়ে দেশ ও জাতির ইতিহাস
জেনে দেশের সেবায় এগিয়ে আসার আহবান জানান।

গত ১৮ জুন সকালে সাতবাড়ীয়া হাছনদন্ডী উচ্চ বিদ্যালয়ে সাবেক
সভাপতি, দাতা সদস্য, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. নুরুস ছফা’র
স্মরণে আলোচনা ও বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনী সভা বিদ্যালয়
মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোরশেদ মো.
জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪
আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি
ছিলেন যথাক্রমে, বিশিষ্ট ব্যাংকার রফিকুল হক টিপু, বিদ্যালয়ের সাবেক
সভাপতি ও আ.লীগ নেতা করিম উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো. সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন, মাও. ফজলুল করিম চৌধুরী,
যুবলীগ নেতা জিয়াউল হক জিয়া, মাসুদ রানা রুবেল, এসএম আলমগীর, মো.
উল্লাহ, আনম আহমদ সেলিম, কায়সার মো. আলমগীর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net