1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামী আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামী আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৬৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: কামাল হোসেন (৫০) নামে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি ফরোয়ানাভুক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃত কামাল উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে।

জানা গেছে, দীর্ঘ সাত বছর ধরে আত্মগোপনে থাকার পর গত সোমবার (২০ জুন) দিবাগত রাতে প্রযুক্তির সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই অনুপ চক্রবর্তী ও উগ্যজাই মারমা ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২টি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও আরো ৪টি মামলায় গ্রেফতারি ফরোয়ানাভুক্ত আসামী, এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেন ওরফে গুটি কামালকে আটক করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময় বলেন, ‘থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় বিশেষ চালিয়ে সাজাপ্রাপ্ত চিহিৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net