1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানের উদ্যোগে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানের উদ্যোগে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৪৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে, র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী, সহ-সভাপতি আজাদ হোসেন, সাবেক পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম কামাল, কনকাপৈত ইউনিয়ন আ’লীগ নেতা কাজী ইকবাল।

পৌর যুবলীগের প্রভাবশালী নেতা ফরাস উদ্দিন রিপনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী কামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রিপন, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ইউনুস, উপজেলা যুবলীগ নেতা মোজাম্মেল হক সোহেল, যুবলীগ নেতা কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী, সাইফুল ইসলাম তারেক, মোশারফ হোসেন মুন্সী, আলী হোসেন লিটন, এমরান হোসেন, মহিন উদ্দিনসহ উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কাটা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে যেমন বাংলাদেশ আ’লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে সফলতা অর্জিত হয়েছে, আজ পদ্মা সেতুও তেমনিভাবে আ’লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সফল হয়েছে। এ আ’লীগের নেতৃত্বেই বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকান্ড এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এ সময় তিনি বাংলাদেশ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net