1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জারিগানে দেশ সেরা হলেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

জারিগানে দেশ সেরা হলেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুল

মনিরুজ্জামান ঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৬১৫ বার

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপল‌ক্ষে সাবেক ইউএনও মোঃ আঃ কুদদূস এর লেখা জারিগান গেয়ে সারা‌দেশের ম‌ধ্যে শ্রেষ্ঠ হ‌য়ে‌ছে ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলা প্রশাসন স্কুল ( ইউপিএস)।
৬জুন সোমবার ঢাকায় টিচার্স ট্রেনিং ক‌লে‌জে অনু‌ষ্ঠিত হওয়া দলীয় জারিগান প্রতি‌যোগিতা শে‌ষে এ ফলাফল ঘোষণা দেন বিচারকগন। বোরহানউ‌দ্দিন উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

একই সূত্র জানায়,সারা দে‌শের বিভাগীয় পর্যা‌য়ে প্রথম হওয়া “খ” শাখার ৯ টি দ‌লের প্রতি‌যোগিদের সাথে দলীয় জারি গান ইভেন্টে প্রতিযোগিতা করে এ দল প্রথম হন। এর আ‌গে উপ‌জেলা, জেলা ও বিভাগীয় পর্যা‌য়ে তারা শ্রেষ্ঠত্ব অর্জন ক‌রেন ।

উল্লেখ্য, ২০১৭ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদদূস প্রতিকূল পরিবেশে মধ্যেও ড্রিম স্কুল কনসেপ্ট থেকে
উপজেলা প্রশাসন স্কুল( ইউপিএস) প্রতিষ্ঠা করেন। তিনি বলেন,আমার লেখা জারীগান গেয়ে আমার প্রতিষ্ঠিত উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস), বোরহানউদ্দিন, ভোলা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সারাদেশে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একজন ক্ষুদ্র লেখক হিসেবে এটা আমার জন্য বড়োই প্রাপ্তি।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, প্রতিটি পর্বে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net