1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার আবু সৈয়দ ২লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার আবু সৈয়দ ২লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪৭৬ বার

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা বাজার এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ২,১০,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।

অদ্য ০৯/০৬/২০২২ইং, তারিখ রোজ বৃহস্পতিবার র‌্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ হ্নীলা বাজার সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়/অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল ০৯/০৬/২০২২ তারিখ আনুমানিক রাত ০৩.১০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল কর্তৃক ১। আবু সৈয়দ (২৫), পিতা-নুরুল কবীর, মাতা-ছমেদা বেগম, সাং-ফুলের ডেইল, ওয়ার্ড নং-০৩, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে এবং ২। সোনা মিয়া (৩২), পিতা-মৃত ইমাম শরীফ, মাতা-লালমতি, সাং-ফুলের ডেইল, ০৩ নং ওয়ার্ড; ৩। মোহাম্মদ রফিক প্রকাশ বারমাইয়া রফিক (৩৫), পিতা-আব্দুল কাদের, কাঁচার বিল মায়ানমার, বর্তমান ঠিকানা হোয়াইক্যং সূইস পাড়া, উভয় ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধৃত ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ সীমান্ত এলাকা হতে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিল মর্মে ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net