1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে - রমেশ চন্দ্র সেন এমপি । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

ঠাকুরগাঁওয়ে সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে — রমেশ চন্দ্র সেন এমপি ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫৪৬ বার

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে, এমন ব্যক্তিদের দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে। এ জন্য চিকিৎসকদের সর্বোচ্চটুকু দিয়ে মনোযোগ সহকারে কাজ করতে হবে এবং শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি ২ জুন বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার মতায় আসার পর থেকে জনগণের সেবা নিশ্চিত করার ল্েয নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগণও স্বাস্থ্যসেবা সঠিক ভাবে পাচ্ছে। স্বাস্থ্য খাতের পাশাপাশি আওয়ামী লীগ সরকার প্রত্যেকটি খাতে উন্নয়ন করেছে। এত উন্নয়ন করার পেছনে কারণ একটাই যাতে জনগণ এর সুফল ভোগ করে, এই সরকারের উন্নয়নের সুফলও জনগণ পাচ্ছে। রমেশ চন্দ্র সেন আরও বলেন, আপনারা দেখুন ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য খাতের অবস্থা, এ জেলায় বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতের বেহাল দশা ছিল, আর এখন দেখুন স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে সেবা নিশ্চিত করা হয়েছে। অতএব আওয়ামী হলো জনগণের কল্যাণে কাজ করছে এবং কাজ করে যাবে।

এ সময় বক্তব্যে দেন, ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিউর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net