ঢাকা   ০৩:৪৮:১৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ধর্মপাশায় পাওনা টাকা চাওয়ায় মুক্তিযোদ্ধাকে মারধরের চেষ্টা

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫৪৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুনামগঞ্জের ধর্মপাশায় স্বদেশ দাস নামের এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধার ছেলেকেও মারধর করা হয়েছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা স্বদেশ দাস শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সুজিত চন্দ্র দাসসহ ছয় জনের নামে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেছেন। গত শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় বাজারে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ দাসের ছেলে প্রজেশ দাস পেশায় একজন রাজমিস্ত্রী। একই গ্রামের সুজিত চন্দ্র দাস সুখাইড় বাজারে একটি ঘরের কাজের জন্য প্রজেশকে বলেন। প্রজেশ সুজিতের ঘরের কাজ শেষে হিসাব নিকাশ করে দেখেন সুজিতের কাছে সাত হাজার টাকা পাওনা রয়েছে। এই সাত হাজার টাকাসহ সুজিতের নিকট প্রজেশের মোট ৩৯ হাজার টাকা পাওনা রয়েছে। কিছুদিন আগে প্রজেশ পাওনা টাকা চাইলে সুজিত সাত দিনের সময় নেয়। কিন্তু সাত দিন পেরিয়ে গেলেও সুজিত টাকা পরিশোধ না করে সময় ক্ষেপন করতে থাকে। গত শুক্রবার বিকেল ৫টার দিকে প্রজেশ সুখাইড় বাজারে সুজিতকে পেয়ে আবারও পাওনা টাকার জন্য তাগিদ দেয়। এতে সুজিত উত্তেজিত হয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং প্রজেশকে হুমকি দেয়। প্রজেশ প্রতিবাদ করলে সুজিত ও তার লোকজন প্রজেশকে মারধর করে। খবর পেয়ে প্রজেশের বাবা বীর মুক্তিযোদ্ধা স্বদেশ দাস ঘটনাস্থলে এলে সুজিত ও তার লোকজন তঁাকেও (মুক্তিযোদ্ধা) মারধরের চেষ্টা করে। কিন্তু উপস্থিত জনতা এতে বাধা দিলে প্রাণে বাঁচেন মুক্তিযোদ্ধা।

অভিযুক্ত সুজিত চন্দ্র দাস বলেন, ‘উনার (মুক্তিযোদ্ধা) ছেলের সাথে তর্ক বিতর্ক হয়েছে। উনার (মুক্তিদ্ধো) সাথে কোনো ঝামেলা নাই। আমার কাছে তারা কোনো টাকা পায়না। মারধরে অভিযোগ সত্য নয়।’
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি