1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ

নকলায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪২২ বার

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিজয় টিভি ও দৈনিক ভোরের দর্পণের শেরপুরের নকলা উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডলের উপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিরুজ্জামান মিলন কর্তৃক বর্বোরচিত হামলার প্রতিবাদে মিলনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনসহ গ্রেফতার ও শান্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্ধ ও সচেতন নাগরিক সমাজ আয়োজিত পুরাতন হলচত্বর মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, শাহ ফুয়াদ হোসেন, শাহাজাদা স্বপন, শফিউজ্জামান রানা, নির্ভীক, সাদেকুর রহমান বাবু, এমএম ফিরোজ, ব্যবসায়ী মিন্টু, আহত সাংবাদিক ইউসুফ আলী মন্ডলের স্ত্রী তাহমিনা আক্তার পাখিসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় উপজেলায় কর্মরত সাংবাদিক, স্বেচ্ছাসেবি সংগঠন, সচেতন নাগরিক সমাজ, ব্যবসায়ী, ছাত্রলীগের নেতৃবৃন্ধসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

বক্তরা দ্রæততম সময়ের মধ্যে মিলনকে গ্রেফতারসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট আহবান করেন। উল্লেখ্য, গত রোববার সকালে স্থানীয় কয়েকজন এলাকাবাসী ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী মনিরুজ্জামান মিলনের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ দেন। রোববার বেলা তিনটার দিকে এ ব্যাপারে ও বন্যার্তদের ত্রানের তথ্য নেওয়ার জন্য সাংবাদিক ইউসুফ আলী ইউএনও’র কার্যালয়ে যান এবং অভিযোগের বিষয়ে মনিরুজ্জামান মিলনের বক্তব্য জানতে চান। এ সময় মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে প্রথমে তাঁকে গালিগালাজ করেন। পরে সাংবাদিক ইউসুফের ওপর চড়াও হয়ে তাঁকে কিলঘুষি ও মারধর করেন। এতে ইউসুফ বুকে ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় সাংবাদিকরা ইউসুফ আলী মন্ডলকে উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net