ঢাকা   ০৪:৫৬:১০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু

নবীগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ।। নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ

হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫৯৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ উজান থেকে নেমে পাহাড়ী ঢল আর গত কয়েকদিনের সৃষ্ট বৃষ্টিপাতের কারনে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। কুশিয়ারা নদীর পানি ডাইকের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে উপজেলার দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রামে পানি ডুকে প্রবল বন্যার সৃষ্টি করেছে। তলিয়ে গেছে গ্রামীন জনপদের রাস্তাঘাট। ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর, মোস্তফাপুর,দক্ষিণ গ্রাম,প্রজাতপুর,লালাপুর, কইখাই,লতিবপুর,তপথিবাগ,মনসুরপুর,আগনা,নোয়াগাঁও,বাউর কাপন,রমজানপুর,ইনাতগঞ্জ বাজারসহ ৩০/৩৫ গ্রামে পানি প্রবেশ করেছে।

দীঘলবাক ইউনিয়নের প্রতিটি গ্রামেই পানি প্রবেশ করেছে। তাছাড়া ইনাতগঞ্জ – সৈয়দপুর সড়কের মোস্তফাপুর থেকে পাঠানহাটি পর্যন্ত রাস্তায় বুক পানি। ফলে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল না করায় সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সুনামগঞ্জ থেকে ইনাতগঞ্জ ভায়া ঢাকায় চলাচলকারী বিভিন্ন গাড়ি যাতায়াতও বন্ধ রয়েছে। গ্রামীন জনপদের চলাচলের যে রাস্তা রয়েছে। সব রাস্তাই পানির নীচে। কমর সমান পানি। ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্টান। ব্যবসায়ীরা সন্ধার আগেই দোকান বন্ধ করে বাড়ী যাচ্ছেন।গতকাল শনিবার দুপুরে সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়,প্রতিটি ঘরে পানি। বানবাসি মানুষ গরু ছাগল নিয়ে নৌকায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। হাজার হাজার মানুষ ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আশ্রয় নিয়েছেন। মানুষ কতোটা অসহায় সে চিত্রই দেখা গেল সারাদিন ঘুরে। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া উমরপুর গ্রামের ফয়ছল মিয়া জানান,আমার ঘরে বুক পানি। শুধু আমার একা না। এমন দৃশ্য সবার ঘরে। আমরা অসহায় হয়ে পড়েছি। আখলিছ মিয়া জানান,গরু এবং ছাগল নিয়ে তিনি বিপাকে। ব্যবসায়ী মিল্টন মিয়া জানান,সকাল ১১ টায় ইনাতগঞ্জ বাজারে পানি ছিলনা। বেলা ১২ টার পরে ইনাতগঞ্জ বাজারে পানি প্রবেশ করেছে।

পরিবার পরিজন নিয়ে মানুষ অসহায় হয়ে পড়েছেন বলে তিনি জানান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন,ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের প্রতিটি গ্রামেই পানি প্রবেশ করেছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে যেথে বলা হয়েছ। ইতিমধ্যে বন্যার্থদের মধ্য চাল বিতরণ করা হয়েছে। বানবাসী মানুষকে প্রয়োজনীয় ত্রাণ,শুকনো খাবারসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি