1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বন্যা পরিস্থিতিতে সার্বিক কার্যক্রম তদারকি এবং মনিটরিং করতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন- জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

নবীগঞ্জে বন্যা পরিস্থিতিতে সার্বিক কার্যক্রম তদারকি এবং মনিটরিং করতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন— জেলা প্রশাসক

নবীগঞ্জ ( হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৫১ বার

নবীগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর অব্যাহত বৃষ্টিপাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, দীঘলবাক ইউনিয়নে গত ৫ দিন ধরে প্রবল বন্যা দেখা দিয়েছে। দুই ইউনিয়নের প্রতিটি গ্রামের বাড়ী ঘরে বুক পর্যন্ত পানি রয়েছে। ফলে দুর্ভোগে রয়েছেন দুই ইউনিয়নের মানুষ। বিশেষ করে গবাদি পশু,গর্ভবতী মহিলা,শিশু,বৃদ্ধাদের নিয়ে মানুষজন অসহায় হয়ে পড়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মোট ১৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে নতুনভাবে আউশকান্দি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন বাড়ীঘরে পানি। হুমকির মুখে রয়েছে পারকুলে বিদুৎপ্লান্ট।

বৃষ্টি অব্যাহত থাকলে বিদুৎ পাওয়ার প্লান্ট পানিতে তলিয়ে যাবার আশংকা করছেন এলাকাবাসী।
এদিকে গতকাল সোমবার বন্যা পরিস্থিতিতে সার্বিক কার্যক্রম তদারকি এবং মনিটরিং করতে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। তিনি উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর, গালিমপুর ও মতিউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ, সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ প্রমূখ।জেলা প্রশাসক দিঘলবাক ইউনিয়নের গালিমপুর, মাধবপুর, মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ে সরকার প্রদত্ত খাদ্য সহায়তা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, নবীগঞ্জে ইতিমধ্যে ১,২,৩,৪,৫,৬, ৮ নং ইউনিয়নে খাদ্য সহায়তা বরাদ্দ ও দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, দুর্যোগকালীন সময়ে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা রয়েছে। তিনি সকলকে সাথে নিয়ে যথাযথভাবে ত্রাণ বিতরণে দিক নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net