ঢাকা   ০৭:১৮:৪৯ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ তিতাস উপজেলার আংশিক কমিটি ঘোষণা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৫০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ তিতাস উপজেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

গত (২১ জুন) মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোঃ আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল সিকদার স্বাক্ষরিত দলীয় প্যাডে আগামী ১ বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেন।

কমিটিতে তারিকুল ইসলামকে সভাপতি ও মোঃ জনি কে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্যরা হলো, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রলয়, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মজম, জুয়েল রানা, জোবায়ের ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সুমন ও প্রচার সম্পাদক অপু ইসলাম।

কমিটির নবনির্বাচিত সভাপতি তারিকুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশকে আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর উন্নত দেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের উৎপত্তি। এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে ও মানবতার নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগ তিতাস উপজেলা শাখা অগ্রণী ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি