1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বালু ব্যবসাকে কেন্দ্র করে দুগ্রুপে সংঘর্ষ গুলিবিদ্ধ ১২, টেটাবিদ্ধ ২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

বালু ব্যবসাকে কেন্দ্র করে দুগ্রুপে সংঘর্ষ গুলিবিদ্ধ ১২, টেটাবিদ্ধ ২

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৬১ বার

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ ও ২ জন টেটাবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আমীরগঞ্জের নলবাটা গ্রামের গোলজার মেম্বার এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত মাসে এ নিয়ে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়া সহ উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটে ঘটনা ঘটে। এছাড়া গত ৯ই জুন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী।

আজ সোমবার ভোরে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বারের গ্রুপ নেতৃত্বে নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায়, এ সময় নলাবাটা গ্রামের শিশু, বৃদ্ধসহ ১২ জন গুলি ও ২ জন টেটাবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ মিয়া জানান, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net