ঢাকা   ০৯:১২:২৭ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়- প্রতিবাদে সমাবেশে বক্তারা

শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন রাউজান উপজেলা যু্বলীগ।শনিবার বিকালে রাউজান উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছির শুরু করে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে পুনারায় এসে শেষ হয়।এতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। এসময় সমাবেশে বক্তারা বলেন- দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে, ঠিক আবারো সেই খন্দকার মোস্তাকের অনুসারিরা বেপরোয়া হয়ে উঠেছে।তারা দেশকে অশান্ত করতে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে।ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিএনপি-জামায়াত পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।বিএনপি-জামায়াতের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটুক্তি ও হত্যার হুমকির বিচার দাবি জানানা যু্বলীগের নেতাকর্মীরা।রাউজান উপজেলা যুবলীগের সভাপতি,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, যু্বলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, শওকত হোসেন, নাহিয়ার নাছির, জাহাঈীর আলম, আহসান হাবিব চৌধুরী,হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, জিয়াউল হক রোকন, আবু ছালেক, ইসাক ইসলাম, এনামুল হক, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ,শাখাওয়াত হোসেন পিবুল,মোহাম্মদ আসিফ,আরমান সিকদার,ফয়সাল মাহমুদ,নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি