1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পরিযায়ী পাখি শিকারের দায়ে ভ্রামামান আদালতের আর্থিক জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

মাগুরায় পরিযায়ী পাখি শিকারের দায়ে ভ্রামামান আদালতের আর্থিক জরিমানা

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৭৮ বার

মাগুরায় পরিযায়ী পাখি শিকারের দায়ে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২০ জুন সোমবার সকালে শ্রীপুরের সহকারী কমিশনার( ভূমি) শ্যামানন্দ কুন্ডুর কার্যালয় থেকে জরিমানার ১ হাজার ০১শত ০১টাকা পরিশোধ করেছেন মাগুরার শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের পাখি শিকারী আকিদুল ইসলাম খাঁন।
১৯ জুন রবিবার পড়ন্ত বিকালে সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দকুন্ডু তার নিজ কার্যালয়ে পরিযায়ী পাখি শিকারী আকিদুল ইসলামকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৮/১ ধারা অনুযায়ী ০১ হাজার ০১শত ০১টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,উপজেলা ভূমি’র অফিস সহকারী (পেশকার) মোঃ মোঃ সাইদুল ইসলামসহ অন্যরা।
জানা যায় গত ১৮ জানুয়ারি মাগুরা শ্রীপুরের দাইরপোল গ্রামের মৃত হোসেন আলী খানের পুত্র মোঃ আকিদুল ইসলাম খাঁন এলাকার ঐতিহ্যবাহী বড়বিলা মাঠের পাটক্ষেত থেকে ১টা পরিযায়ী(শামুকভাঙ্গা) পাখি শিকার করে আহত অবস্থায় বিকালে স্থানীয় খামারপাড়া বাজারে এনে তা বিক্রি করে।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডুকে খামারপাড়া বাজার ও পাখি শিকারী আকিদুলের গ্রামের বাড়ী দাইরপোলে পরিযায়ী পাখি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। কোথাও পাখি ও আকিদুল ইসলাম খাঁনকে না পেয়ে তাকে শ্রীপুরে ভূমি অফিসে দেখা করার জন্য তার বাড়ীতে বলে আসেন। পরের দিন আকিদুল ইসলাম খাঁন ভূমি অফিসে গেলে তার নিকট থেকে লিখিত অঙ্গীকার নামা নেওয়া হয়, এবং ০১হাজার ০১শত ০১টাকা জরিমানা করা হয়।
আকিদুল ইসলাম খাঁন২০ জুন সোমবার সকালে স্বশরীরে ভূমি অফিসে যেয়ে উক্ত জরিমানার টাকা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net