1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবতার কল‍্যাণে ছুটে বেড়াচ্ছে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ‍্যারিট‍্যাবল ট্রাস্ট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

মানবতার কল‍্যাণে ছুটে বেড়াচ্ছে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ‍্যারিট‍্যাবল ট্রাস্ট

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৯৫ বার

মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দই যেন খুঁজে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একঝাঁক মানবিক তরুণ।

তারা সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে এগিয়ে নিতে ২০১৮ সালে নিজেদের প্রচেষ্টায় গড়ে তুলেছেন একটি মানবিক সংগঠন “মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ‍্যারিট‍্যাবল ট্রাস্ট।”

নবীনগরের বিভিন্ন এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালিত করে আসছে এ ট্রাস্ট। মহামারি করোনা ভাইরাস ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে যথাসাধ্য খাদ্য সামগ্রী, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিয়েছে এ ট্রাস্ট।

সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন‍্য নগদ অর্থ প্রদান, ঈদ সামগ্রি বিতরণ, পবিত্র রমজানে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ, গরীব পরিবারে টিউবওয়েল বিতরণ, প্রতিবন্ধীদের জন‍্য হুইলচেয়ার বিতরণ, অসুস্থ গরীব রোগিদের চিকিৎসার্থে নগদ অর্থ প্রদান, ব্লাড ডোনার সংগঠনকে রক্ত সংরক্ষণের জন্য ফ্রিজ বিতরণ করেছে।

তরুণদের মাদক থেকে সুরক্ষায় খেলাধুলায় উৎসাহিত করতে খেলা সরঞ্জামাদি বিতরণ, খেলাধুলার আয়োজন করেছে। এ ধরণের মানবিক ও সামাজিক কর্মকান্ডে সকলের মুখে মুখে এখন এ ট্রাস্টের নাম।

ধর্মীয় শিক্ষাকে অনুপ্রাণিত করতে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে প্রকৃত মেধাবীদের অন্বেষণে উপজেলা পর্যায়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ব‍্যবস্থা করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এ সংগঠনের কর্মীবাহিনী। সম্প্রতি মাদরাসা শিক্ষাকে উৎসাহিত করতে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া শিশুদের জন‍্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

ট্রাস্টের প্রধান সমন্বয়ক রিফাতুল হক বলেন, সকলের প্রচেষ্টায় সমাজের হতদরিদ্র, অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই এ ট্রাস্টের একমাত্র লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net