1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ভোলায় ৩ পরীক্ষার্থীর জেল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ভোলায় ৩ পরীক্ষার্থীর জেল

খলিল উদ্দিন ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫০৭ বার

ভোলায় তৃতীয় ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে দুজনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) ভোলা সদর উপজেলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই তিন পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর ইসলাম।

সাজাপ্রাপ্তদের মধ্যে দুজন তজুমদ্দিন উপজেলা ও একজন লালমোহন উপজেলার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বোরহানউদ্দিন ইউএনও সাইফুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কাছে তথ্য ছিল ওই কেন্দ্রে কিছু পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করছেন। তারা অবৈধভাবে স্মার্টফোন নিয়ে হলে প্রবেশ করেন। পরে তাদের প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে বাইরে পাঠিয়ে দেন। পরে বাইরে থেকে উত্তর সংগ্রহ করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করায় ভোলা সরকারি কলেজ কেন্দ্র থেকে একজন ও ঘুইংগারহাট মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে।

ভোলার ২৫টি কেন্দ্র ১৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন।;

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net