সম্প্রতি সময়ে কক্সবাজারের ঈদগাঁও বাজার ইজারাদার আনোয়ার হোসেনের বিরুদ্ধে জনৈক ইউনাইটেড সল্ট ইন্ডাস্ট্রিজ কে কোটি টাকা লোন প্রসেসিংর নামে ১২ লাখ টাকা হাতিযে নেয়ার অভিযোগ উঠেছে। এমনকি ঐ প্রতারক ঢাকা মতিঝিল শাখার জনতা ব্যাংকের একটি ভুয়া ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও ধরিয়ে দেন। বিষয়টি এলাকায় চাউর হলে গা ঢাকা দেয় আনোয়ার। এ ঘটনায় তার আপন ভাই কুতুবউদ্দিন আত্মসাৎকৃত টাকা ফেরত দিবে জানিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে লিখিত অঙ্গীকার নামা প্রদান করেছেন। তবে ঘটনাটি ২০০৮ সালের ১১ ফেব্রুয়ারি হলেও নানা কারনে বিষয়টি ধামাচাপা পড়ে। সম্প্রতি সময়ে প্রায় পৌনে ৪ কোটি টাকায় ঈদগাঁও বাজার ইজারা নেন আনোয়ার। তিনি উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী গ্রামের ফোরকান আহমদের পুত্র।
তিনি দীর্ঘদিন ঢাকা আত্নগোপনে থাকার সুবাধে প্রথমে নিজেকে নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রীর খাস লোক বলে পরিচয় দিয়ে আসছেন। খোঁজ নিয়ে জানা গেছে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে বর্তমানে ঈদগাঁও বাজার ইজারার সমুদয় টাকা
কিস্তিতে পরিশোধের দর-কষাকষিতে সাধারণ ক্রেতা ও প্রান্তিক ব্যবসায়ীরা তাদের সাথে এটি চরম প্রতারনা ও তামাশা বলে দাবী করেন। তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। পেলে গুরুত্ব সহকারে ছাপানো হবে।