ঢাকা   ১১:০০:৫২ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

সভাপতি- নুরুল আবছার সাধারণ সম্পাদক মাহমুদুল করীম আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন চকোরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকোরিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩০৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকোরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সোমবার ২০জুন ভেন্ডিবাজারস্থ আপন কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেম্বার সাহাবউদ্দিন।

সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
প্রধান বক্তার আলোচনা পেশ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. আজিজুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রনজিত দাশ, সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এটি এম জিয়াউদ্দিন চৌধুরী, সদস্য আমিনুর রশিদ দুলাল ও আওয়ামী লীগ নেতা সরোয়ার আলম।

পরে কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সাধারণ সম্পাদক নুরুল আবছার সভাপতি এবং প্রত্যক্ষ ভোটে মাহমুদুল করিম মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি