1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে রিলায়েন্স জাগৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উজ্জীবন ক্লাব - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

হাটহাজারীতে রিলায়েন্স জাগৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উজ্জীবন ক্লাব

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪০৯ বার

রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক লি. এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতির ব্যবস্থাপনায় রিলায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা হাটহাজারী পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে- উজ্জীবন ক্লাব এবং শক্তিশালী পটিয়া ফুটবল একাদশ।

হাজারো দর্শকে ভরপুর স্কুল মাঠের উত্তেজনাপূর্ণ এই খেলায় উভয় দল গোলশূন্যভাবে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে পনেরো মিনিটেই সাইমুনের দেয়া গোলে ১-০ গোলে এগিয়ে যায় উজ্জীবন।

পরবর্তীতে আরিফের গোলে ব্যবধান ২-০ হয়ে পড়ে সেমিফাইনাল নিশ্চিত করে উজ্জীবন। বিজয়ী দলের সাইমুন সেরা খেলোয়াড় মনোনীত হয়।

জাগৃতির সভাপতি মোহাম্মদ লোকমান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি থেকে পুরস্কার প্রদান করেন ওরাল কেয়ার এন্ড ডেন্টাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন।

অতিথি ছিলেন- ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, জাগৃতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাফর, সম্পাদক আব্দুর শুক্কুর, মো. রফিকুল আলম, মো. জসিম উদ্দিন, মো. রায়হান, সোহেল রানা, ইসমাঈল জসিম, বাদল, সোহেল প্রমুখ।

পরবর্তি খেলা : চট্টগ্রাম ফুটবল একাডেমি বনাম ওবায়দুল্লা নগর ফুটবল একাডেমি। ভারি বর্ষণের কারনে খেলাটি আজকের পরিবর্তে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net