1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগুন নিভাতে গিয়ে হারালো হাত, জীবন-মৃত্যু সন্ধিক্ষণে ডিজিএম নুরুল আকতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

আগুন নিভাতে গিয়ে হারালো হাত, জীবন-মৃত্যু সন্ধিক্ষণে ডিজিএম নুরুল আকতার

ইকবাল ইবনে মালেক, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩১২ বার

চট্টগ্রাম সীতাকুন্ড বি/এম কন্টেইনার ডিপোতে যখন ভয়াবহ বিস্ফোরণ ঘটে তখনো বাসায় অবস্থান কর ছিলেন প্রতিষ্ঠানের ডিজিএম নুরুল আকতার । সারাদিনের ক্লান্তি শেষে বাসায় অবসরে তিনি সময় পার কর ছিলেন প্রিয় পরিবারের সাথে। তখনি হঠাৎ রাতে কল পান দুর্ঘটনার। সময়ক্ষেপন না করে স্ত্রী নাজনীন নাহারকে বলে হালিশহর বাসায় থেকে বের হয়ে ছুটে যান প্রিয় কর্মস্থল বি/এম কন্টেইনার ডিপোতে।

ডিজিএম নুরুল আকতারের ভাগ্য কি ঘটতে যাচ্ছে যেমটি তিনি ভাবতে পারেননি ঠিক তেমনি ভাবতে পারেনি তার পরিবার। ডিপোতে বিস্ফোরিত আগুনের উত্তাপের তীব্র লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারি দিকে। ক্ষনে ক্ষণে বিস্ফোরণে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।জ্বলন্ত আগুন থেকে প্রিয় সহকর্মীদের বাঁচাতে আগুন নিভাতে যোগ দেয় ডিজিএম নুরুল আকতার। মুহুর্তে তিনি দুর্ঘটনার কবলে পড়ে যান, বিস্ফোরণ আগুনে মারাত্মকভাবে পুড়ে যায় তার হাত এবং শরীলের কোমরের অংশ।

গুরুতর আহত অবস্থায় নুরুল আকতারকে আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তাররা নুরুল আকতারের পুড়ে যাওয়া বাম হাত অপারেশন করে কেটে ফেলে দেন।দীর্ঘ সাত বছর কর্ম জীবনে নুরুল আকতার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কিছুক্ষণ আগে ঘর থেকে বের হওয়া সুস্থ্য মানুষটি এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে শুয়ে আছেন হাসপাতালের বেডে।

দীর্ঘ আড়াই ঘন্টা ধরে অনেক খুঁজাখুজির পর নুরুল আকতার বড় ছেলে রিয়েল খুঁজে পায় তার বাবাকে। বাবার এমন করুণ পরিনতি দেখে বাকরুদ্ধ রিয়েল। এক মুহুর্তে জন্য তারা ভাবতে পারেনি এমন করুণ দুর্ঘটনার শিকার হতে যাচ্ছে তাদের বাবা, যদি একটু আঁচ করতে পারত তাহলে কিছুতে প্রিয় বাবাকে ঘর থেকে বের হতে দিতনা এমনটা বল ছিল নুরুল আকতারের বড় ছেল।

ডিজিএম নুরুল আকতারের গ্রামের বাড়ি সন্দ্বীপে, তিনি গাছুয়া সদার গো বাড়ির মাস্টার নজির আহমদের ছোট ছেলে। নুরুল আকতার তিন ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে থাকতেন হালিশহরে।

উল্লেখ্য চট্টগ্রাম সীতাকুন্ড বি/এম কন্টেইনার ডিপোতে গত রাত ১১ টায় আগুণের বিস্ফোরণ ঘটে। এতে দুর্ঘটনায় ৪১ জন মারা যায় এবং দুই শতাধিক লোক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net