1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা চাতরী চৌমুহনী বাজার ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

আনোয়ারা চাতরী চৌমুহনী বাজার ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান

আনোয়ারা সংবাদ দাতা ;;
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৩২ বার

চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়কের দু’পাশের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার (৮ জুন) দুপুরে ৮নং চাতরীর ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের উপস্থিত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চেয়ারম্যান অবৈধ হকারদের মাইকিং হাতে কঠোর হুশিয়ারি করেন।
চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন সোহেল বলেন, দীর্ঘদিন ধরে চাতরী চৌমুহনী বাজারের দু’পাশে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তাদেরকে অনেকবার হুশিয়ারি দেয়ার পরও আমলে নিচ্ছেন না। তাই আজকে আমাদের এই অভিযান।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সড়কের দুথপাশে চাতরী চৌমুহনীতে অবৈধভাবে গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা প্রশাসন কয়েকবার গুড়িয়ে দিলেও পুনরায় দোকানীরা গড়ে তুলেন এসব স্থাপনা। বুধবার দুপুরে স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে প্রশাসনের সহযোগিতা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে দোকানীদের নানা আবর্জনা ও পলিথিনে। সড়ক ও ফুটপাতে কোনো গাড়ির স্টেশনও থাকতে পারবে না। যারা এসব বসাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, ট্রাফিক ইনচার্জ হাফিজুল ইসলাম, বাজার ইজারাদার মোহাম্মদ আলী আকবর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net