1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা পরৈকোড়া উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

আনোয়ারা পরৈকোড়া উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

প্রতিনিধি,আনোয়ারা (চট্টগ্রাম) ;;
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৪৬ বার

আজ সকাল থেকে শুরু হয়েছে আনোয়ারায়া পরৈকোড়া উপ-নির্বাচন। চেয়ারম্যান পদে লড়ছেন ১ নৌকা প্রার্থীসহ ৫ স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের সপ্তাহ আগে থেকে পরৈকোড়া ইউনিয়ন সরগরম থাকলেও আজ ভোটকেন্দ্রে ভোটারের দেখা মিলছে না।প্রতি কেন্দ্রে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুলের এজেন্ট থাকলেও সকাল থেকে দেখা মিলেনি ৫ স্বতন্ত্র প্রার্থী মো. আলী চৌধুরী (আনারস), নাজিম উদ্দীন সুজন (মোটরসাইকেল), হাসান জিয়াউল ইসলাম চৌধুরী (ঘোড়া), শেখ মো. নাজিম উদ্দীন (টেলিফোন), আবদুল মালেক মানিক (চশমা)’র এজেন্টদের।এছাড়াও সকাল থেকে দু’য়েকটি কেন্দ্রে অল্পসংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ঘণ্টাখানেক পর প্রায় প্রতিটা কেন্দ্র ফাঁকা হয়ে গেছে।

নির্বাচনে এজেন্ট না দেওয়ার বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা মোটরসাইকেল প্রতীকের নাজিম উদ্দীন সুজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, নৌকা প্রার্থী সকাল থেকে বহিরাগতদের এনে দখল করে রেখেছে প্রতিটি কেন্দ্র, আমরা সব স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছি।

ভোট বর্জনের বিষয়টি জানতে আরেক স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের শেখ মো. নাজিম উদ্দীন বলেন,আমি ঘরে আছি। আমার পক্ষ থেকে কোনো এজেন্ট দেওয়া হয়নি। আমরা ভোট বর্জন করেছি।স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে নির্বাচনের দায়িত্বে থাকা বোয়ালখালী উপজেলার নির্বাচন অফিসার নুরুল ইসলাম বলেন, আমরা প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করছি। শুধু একটা কেন্দ্রে চশমা প্রতীকের একজন এজেন্ট দেখেছিলাম। আর কোনো স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। আর স্বতন্ত্র প্রার্থী’র ভোট বর্জনের বিষয়টি এখনও আমি জানি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net