1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

কুষ্টিয়ায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৬৭ বার

কুষ্টিয়া শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স নবায়ন না করা ও যন্ত্রপাতি না থাকায় সততা ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে। সেই সাথে ক্লিনিক মালিক মকবুল হোসেন এবং সেলিম আহমেদ তাক্কুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার(১৬ জুন) বেলা সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই অভিযান চলে বেলা ১টা পর্যন্ত । কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী সিফাতুন নাহার।

এসময় কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, এই সততা নামের ডায়াগনষ্টিক থেকে প্রতিনিয়ত গ্রামাঞ্চলের সাধারন মানুষের সাথে প্রতারণা করা হত।

২০১৫ সালের পর এই প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করা হয়নি। তাছাড়াও আমাদের কাছে অভিযোগ ছিলো এখানে পরিক্ষা নিরিক্ষার কোন যন্ত্রপাতি এবং রি-এজেন্ট নেই। এবং ভুয়া চিকিৎসকের স্বাক্ষরে রিপোর্ট প্রদান করা হয়। অভিযানে এসব অভিযোগ প্রমানিত হওয়ায় সততা নামের এই ডায়াগনষ্টিক সেন্টারটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। সেই সাথে এই প্রতিষ্ঠানের দুই পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net