1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এক আওয়ামীলীগ কর্মী নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এক আওয়ামীলীগ কর্মী নিহত

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩০৮ বার

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে ।

শনিবার (৪ জুন) বিকেল ৫টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন।

নিহত বাবলু মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া বেড়পাড়া এলাকার আবু মুসার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

ঘটনাস্থলে থাকা নিহতের প্রতিবেশী হাফিজুল ইসলাম জানান, সমাবেশ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবলু। পথে নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে কুষ্টিয়া-মেহেরপুরগামী একটি পিকাপের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ঘাতক চালক দ্রুত গাড়িটি নিয়ে পালিয়ে যাই।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি পালিয়ে গেছে।

এদিকে, দূর্ঘটনার খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক কামারুল আরেফিনসহ দলীয় নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net