1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গরু চুরির দায়ে ফেঁসে গেলেন নিরপরাধ যুবক সুজন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

গরু চুরির দায়ে ফেঁসে গেলেন নিরপরাধ যুবক সুজন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩০৭ বার

ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের বাঘমারা নামক এলাকা থেকে শনিবার দিবাগত রাতে গরু চুরির দায়ে আটক হন সুজন বড়ুয়া।

অনুসন্ধানে জানা যায়, পুলিশের তাড়া খেয়ে নিজের কষ্টার্জিত টাকায় কেনা পিকআপকে মামলার হাত থেকে রক্ষা করতে বাঘমারা এলাকায় ঢুকে পড়ে। সেখানে জনৈক আবুল কাসেমের বাড়ীর সামনে গাড়ী রেখে নিজেকে আড়াল করতে গেলে স্থানীয় এক যুবক দেখে শোরগোল করলে এলাকাবাসী গরু চোর সন্দেহে তাকে আটক করে মারধর করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে ও পিকআপ গাড়ীটি আটক দেখিয়ে নিয়ে যায়।
বাঘমারা থেকে কয়েকদিন আগে কয়েকটি গরু চুরি হওয়ায় এমনিতে এলাকার মানুষ গরু চুরিরোধে সজাগ ছিলো। তারপর গাড়ী ও গাড়ীর মধ্যে রশি দেখে মানুষের সন্দেহ হওয়ায় মূলত ফেঁসে গেলেন ফটিকছড়ির পাশ্ববর্তী উপজেলা রামগড়ের কর্মঠ, সৎ হিসেবে পরিচিত রুপন বড়ুয়ার ছেলে সুজন বড়ুয়া।

সুজন জানায়, ঐদিন সন্ধ্যায় রামগড় থেকে পিকআপযোগে ব্যবসায়ীদের গরু নিয়ে ফটিকছড়িতে নিয়ে যায়। গরুগুলি রেখে ফিরতি পথে পুলিশ তার গাড়ীটি থামতে সংকেত দেয়। সুজনের গাড়ীর কাগজপত্র আপডেট না থাকায় মামলার হাত থেকে রক্ষা পেতে গাড়ী না থামিয়ে বাঘমারা এলাকায় ঢুকে পড়ে।

স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানায়, একজন যুবকের শোরগোল শুনে তারা ঐস্থানে গিয়ে সুজনকে আটক করে। তবে তারা সুজনকে ঐ বাড়ীতে ঢুকতে অথবা গরু নিয়ে যেতে দেখেননি।

ফটিকছড়ি থানা সূত্রে জানা যায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সুজনকে আটক করা হয়েছে। অপরাধী নাকি নিরপরাধ সেটি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নিরপরাধ সুজন বড়ুয়াকে মারধর করে পুলিশে দেয়ার খবর মিডিয়ায় এলে তার পক্ষে শতশত পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পোস্টকারীরা সুজন বড়ুয়াকে একজন পরিশ্রমি ছেলে এবং কিভাবে দিনরাত পরিশ্রম করে সৎ হিসেবে থাকা যায় তারই মডেল হিসেবে দেখিয়েছেন। তারা মনে করেন সুজন ঘটনার সাথে কোনভাবেই জড়িত নয়। সুষ্ঠু তদন্ত হলে সুজন এ ঘটনা থেকে অব্যাহতি পাবে বলেও তারা মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net