1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটে চাঁদাবাজি ও হুমকির দায়ে একজন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

জয়পুরহাটে চাঁদাবাজি ও হুমকির দায়ে একজন গ্রেফতার

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩২২ বার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চাঁদাবাজি ও হুমকির দায়ে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রভাতের আলোর জেলা প্রতিনিধি এসএম শামীম হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে মাধ্যমে জেল হাজুতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে দিকে উপজেলা স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব।
গ্রেফতারকৃত শামীম হলো পৌরসভার মাষ্টারপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৈতৃক নিবাস ফরিদপুর জেলায় বলে পরিবার সুত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি মাসের ২১ তারিখে বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা হিসাবরক্ষক অফিসে যান মামলার বাদী এ্যাড. নুর-ই-আলম। তার স্ত্রী ও শ্বাশুড়ী পেনশনের টাকা উত্তোলনের জটিলতা হলে তাকে মুঠোফোনে ডাকেন। ওই অফিস থেকে আসার পথে তার স্ত্রীর সাথে সাংসারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। সে সময় পাঁচবিবি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রভাতের আলোর জেলা প্রতিনিধি এসএম শামীম হোসেনসহ কয়েকজন ব্যক্তিরা গোপনে ভিডিও ধারণ করেন। পরে বাদীর নিকটে ৫০হাজার টাকা দাবি করে শামীমগং। জয়পুরহাট বিজ্ঞ ২নম্বর আমলী আদালতে এ্যাড. নুর-ই-আলম সিদ্দিক বাদি হয়েছে একটি মামলা দায়ের করেন। মামলার পরে তাকে রবিবার রাতে দিকে উপজেলা স্টেডিয়ামের সামনে থেকে এসএম শামীম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, আদালতের নিদের্শে আসামী সাংবাদিক এসএম শামীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আটকের পরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে মাধ্যমে জেল হাজুতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net