1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের সামনে ৬,০০০ হাজার পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের সামনে ৬,০০০ হাজার পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

আবুহুমাইর হোছেন বাপ্পি, হ্নীলা, টেকনাফ।
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৪২ বার

র‌্যাব-১৫ কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে ৬,০০০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।

অদ্য ০৩/০৬/২০২২ইং, তারিখ রোজ শুক্রবার ১২.৫০ ঘটিকায় র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে, অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ০১ জন ব্যক্তি কৌশলে পলায়নের চেষ্টাকালে টেকনাফ পৌরসভা পুরান পল্লানপাড়া ২নং ওয়ার্ডের মুসতাক আহমদের ছেলে মোঃ রুবেল (২৩) কে গ্রেফতার করে, পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে সর্বমোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলে জানায়, জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সে উক্ত স্থানে অবস্থান করছিল এবং দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা কম দামে ক্রয় করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বেশী দামে বিক্রি করে আসছে।

সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) পক্ষে অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net