1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে গ্রামীন ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে গ্রামীন ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৮৯ বার

ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার চোঁখে-মুখে গুল ছিটিয়ে ১ লাখ ৬৫ হাজার ১৬২ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জুন বুধবার রাতে থানায় ৪ যুবকের নামে মামলা হয়ে। মামলায় ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামী করা হয়েছে এক জনকে।

মামলার বিবরণে জানা যায়, গ্রামীন ব্যাংকের রানীশংকৈল উপজেলার লেহেম্বা শাখার সিনিয়র অফিসার মোকতার আলম গত বুধবার সকালে তার নিয়ন্ত্রনাধীন পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের গ্রামীন ব্যাংকের ৩৯ নং মহিলা সমিতির সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করেন। এরপর উত্তর পটুয়াপাড়ায় ৪০ নং মহিলা সমিতিতে যান। সেখানে সদস্যদের কিস্তির টাকা সংগ্রহ করার শেষ পর্যায়ে দুপুর সোয়া ১ টার দিকে কিস্তির টাকার জন্য কিছু সদস্যের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং আদায় করা টাকাগুলি বান্ডিল করে গ্রামীন ব্যাংকের মনোগ্রাম সম্বলিত টাকা বহনকারী ব্যাগে ভরে টাকার ব্যাগটি টেবিলের উপরে রাখেন। এ সময় একই গ্রামের মারুফ, ফরহাদ ও রাজু সহ অজ্ঞাত নামা আরো এক যুবক হঠাৎ করে এসে গ্রামীন ব্যাংকের ঐ কর্মকর্তার চোঁখে-মুখে গুল ছিটিয়ে দিয়ে টাকার ব্যাগটি নিয়ে দৌড় দেয়।

তাৎক্ষনিক ঐকর্মকর্তা সহ উপস্থিত লোকজন তাদের ধরার জন্য ধাওয়া করে। কিছুদুর যাওয়ার পর ঐ ৪ যুবক ভুট্টা খেতে লুকিয়ে পড়ে। পরবর্তীতে অনেক খুজাখুুজি করেও তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় গ্রামীন ব্যাংকের কর্মকর্তা মোকতার আলম বাদি হয়ে রাতে পীরগঞ্জ থানায় ঐ ৪ যুবকের নামে মামলা দায়ের করেছেন।পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় থানায় ৪ জনের নামে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করা সহ ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net