1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে কর্মচারী আটক। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে কর্মচারী আটক।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩৩১ বার

ঠাকুরগাঁও শহরে হাসান এক্সরে এন্ড ক্লিনিকে অপারেশন করাতে ভর্তি হওয়া ১ নারীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে সুজন বর্মন নামে ঐ ক্লিনিকের কর্মচারিকে আটক করে পুলিশ। ২৪ জুন শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা শহরের হাসান এক্স-রে ক্লিনিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ও স্বজনরা অভিযোগ করে বলেন, ২৪ জুন শুক্রবার টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় হাসান এক্স-রে ক্লিনিকে। পরে ভালোভাবেই অপারেশন করা হয়। অপারেশন শেষে ঐ কক্ষ থেকে পাশের রুমে আনা হয় রোগীকে। এ সময় সুজন বর্মন রোগীকে একা পেয়ে জ্ঞান নেই মনে করে তার শরীরের বিভিন্নস্থানে হাত দেয়।

রোগী তাৎক্ষণিক কিছু বলতে না পারলেও কে বা কেন এমন করছে তা দেখে চিনতে পারলে দ্রুত চলে যায় সুজন বর্মন। পরে পুরোপুরি সক্ষমতা ফিরে আসলে পরিবারের কাছে বিষয়টি খুলে বলেন। পরিবারের লোকজন কৌশলে ঐ কর্মচারিকে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোগীর তথ্যের ভিত্তিতে সুজনকে সনাক্তের পর তাকে আটক করে থানায় নিয়ে যায়। ভর্তি হওয়া রোগী পৌর শহরের হলপাড়া এলাকা বাসিন্দা। এ বিষয়ে ক্লিনিকের ম্যানেজার রাজিউর রহমান রাজু জানান, দীর্ঘ দিনেও ক্লিনিকে এম ঘটনা ঘটেনি। তবে ঘটনার সত্যতা পেলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিবেন।

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন জানান, বিষয়টি শুনে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে ১ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net