1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্তিতে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান অভিনন্দিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্তিতে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান অভিনন্দিত

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৯৪ বার

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বৃক্ষরোপণে উপজেলা পরিষদের পক্ষে প্রধানমন্ত্রীর জাতীয় প্রথম পুরস্কার পেয়েছেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যন এস এম রাশেদুল আলম।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গ শ্রেণিতে হাটহাজারী উপজেলা পরিষদের পক্ষে তিনি এ প্রথম পুরস্কার গ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধন করেন।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- ‘আমার অনুরোধ থাকবে এক ইঞ্চি জমিও যেনো আমাদের অনাবাদি না থাকে। নিজের গ্রামে যান, যার যেখানে যতটুকু জায়গা আছে অন্তত তিনটা করে গাছ লাগান।”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন- বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

এদিকে, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী। এই সময়ে তাঁর সফলতার ঝুড়িতে এমন প্রাপ্তিতে দলীয় কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ বইছে।
আজ হাটহাজারী উপজেলা পরিষদে তিনি এলে উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ও কর্মকর্তাগণ তাঁকে ফুলেল অভিভাদন জানান।

উপজেলা যুবলীগ নেতা, পৌর কমিটি, বিভিন্ন ইউনিয়ন কমিটি, এমনকি ওয়ার্ড নেতৃবৃন্দও ফুল নিয়ে আসেন অভিনন্দন জানাতে।
জবাবে তিনি সকলকে বলেন- ‘মানবতার নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।
তিনি সবুজায়নের যে নির্দেশনা দিয়েছেন, এর পুঙ্খনাপূঙ্খ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’ এক প্রশ্নের জবাবে তিনি এই অর্জনকে হাটহাজারী বাসীর তরে বিলিয়ে দিয়েছেন’ বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net