1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী: রাতে ফের অভিযান, বিধিবহির্ভূত মাইকিং, সিএনজি আটক ও জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

বাঁশখালী: রাতে ফের অভিযান, বিধিবহির্ভূত মাইকিং, সিএনজি আটক ও জরিমানা

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৪১ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনী মাঠে আচরণবিধি লঙ্ঘন নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের সরব কর্মতৎপরতার ধারাবাহিক প্রক্রিয়ায় রাত আটটার পর বিধি বহির্ভূতভাবে মাইকে প্রচারণা চালানোর সময় দুই মেম্বার প্রার্থিকে জরিমানা ও মাইকিং-এ ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা অাটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) রাত ৮ টার পরেই বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধিমালা নিশ্চিতকরণে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মেম্বার প্রার্থিকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় অভিযান পরিচালনাকালে বাঁশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, রাত আটটার পর বিধি বহির্ভূতভাবে মাইকে প্রচারণা চালানোর সময় সরল ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর নির্বাচনীয় প্রচারনায় ব্যবহৃত সিএনজি অটেরিকশা আটক করা হয়, পরবর্তীতে দুই প্রার্থীকে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net