1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় একযোগে ৫০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মাগুরায় একযোগে ৫০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫১৩ বার

মাগুরার ৪ উপজেলার ৫০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জুন বৃহস্পতিবার একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১৮৩ টি, শ্রীপুরে ৮৪ টি, মহম্মদপুরে ১৩৪ টি ও শালিখা উপজেলায় ১০২ টি বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচনের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে ১ বছরের জন্য ৭ জন কাউন্সিলর নির্বাচিত হয়।তাদেরকে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দপ্তর ভাগ করে দেয়া হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোট প্রয়োগ করে। এ সময় প্রার্থীদের পোষ্টার, ব্যানার, ফেস্টুনে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গন। সাধারণ ভোটের মতই ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্বাচিত প্রিজাইজিং অফিসার, পোলিং অফিসার, ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের সকল আয়োজনের মধ্য দিয়ে প্রতিটি স্কুলে ১ বছরের জন্য ৭জন কাউন্সিলর নির্বাচন করা হয়।
মাগুরার বরিশাট সরকারি প্রাথমিক বিদ্যালগয়ের প্রধান শিক্ষক মোছাঃ ঝর্ণা খানম জানান, সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ১টা পর্যন্ত চলা এ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা জানতে পারবে কিভাবে একটি গ্রহনযোগ্য ভোট গ্রহণ করতে হয়, গোপন কক্ষে কিভাবে ভোট দিতে হয়, কিভাবে ভোট গননা করতে হয়, আঙ্গুলে অমোচনীয় কালী দিতে হয়, আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে হয়।
তাছাড়া নির্বাচিত প্রতিনিধিগণ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে তাদের সুবিধা অসুবিধা নিয়ে শিক্ষক মণ্ডলীর সাথে কথা বলতে পারবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানান, জেলার ৪ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে আজ একযোগে এ নির্বাচন সম্পন্ন হচ্ছে। এর ফলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণতন্ত্রের চর্চা করা সম্ভব হচ্ছে। ফলে নেতৃত্বের বিকাশ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা শিশুর মনে ইতিবাচক প্রভাব পড়বে। তাদের মধ্যে পরস্পরের প্রতি সম্মানবোধ, অন্যের মতকে গুরুত্ব দেয়াসহ নেতৃত্বের বিকাশ ঘটবে বলে আমরা আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net