1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

মীরসরাইয়ের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৯০ বার

মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী ঘাটে সামুদ্রিক মৎস্য আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় প্রায় ৩ লাখ টাকা মুল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পুড়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সাহেরখালী ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৮ টি চরঘেরা জাল, ২ টি বেহুন্দি জাল ও ৫ টি মশারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেছেন বাংলাদেশ কোস্টগার্ড মীরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আনসার উদ্দিন। এ সময় উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ ও কোস্টগার্ড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা উপলক্ষ্যে উপজেলার ২১২৬ জন জেলেকে ইতোমধ্যে ১ম কিস্তিতে ৫৬ কেজি হারে ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net