1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে প্রথমদিনে ৫ ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

মীরসরাইয়ে প্রথমদিনে ৫ ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৬১ বার

মীরসরাইয়ে প্রথমদিনে ৫ ইউনিয়নে ৫ হাজার ৩৩৪ পরিবারের মাঝে টিসিবির পণ্য
বিতরণ কার্যক্রম শুরু হয়েছে । প্রথমদিনে উপজেলার ১নং করেরহাট, ২নং হিঙ্গুলী, ৩নং জোরারগঞ্জ, ৪ নং ধুম ও ৫নং ওসমানপুর ইউনিয়নের ৫ হাজার ৩৩৪ পরিবার টিসিবির পণ্য পাচ্ছে৷
৪০৫ টাকা মূল্যের পণ্যের মধ্যে রয়েছে চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। এ সময় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সচিব আজমসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, আজ থেকে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। প্রথমদিন ১ থেকে ৫ নং ইউনিয়নের ৫ হাজার ৩৩৪ জন কার্ডধারী টিসিবির পণ্য পাবে। পর্যাক্রমে সব ক’টি ইউনিয়নে বিতরণ করা হবে। সর্বমোট ১৫ হাজার ৪৮৪ জন পাবে টিসিবির পণ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net