1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ব্যক্তিগত অর্থায়নে ৩৫ হাজার গাছের চারা বিতরণ করলেন ফজলে করিম এমপি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

রাউজানে ব্যক্তিগত অর্থায়নে ৩৫ হাজার গাছের চারা বিতরণ করলেন ফজলে করিম এমপি

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৪১ বার

চট্টগ্রামের রাউজানে ব্যক্তিগত অর্থায়নে ৩৫ হাজার গাছের চারা বিতরণ করেছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা ডাক-বাংলো প্রাঙ্গন থেকে এসব গাছের চারা বিতরণ করা হয়। রাউজান উপজেলায় বৃক্ষরোপন কার্যক্রম জোরদারকরণে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণে উদ্যোগ গ্রহণ করেন তিনি। রাউজান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সঞ্জিব কুমার সুশীল। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নে ২ হাজার করে এবং পৌরসভায়সহ মোট ৩৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net