1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

শরণখোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৫৩ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের পক্ষ থেকে কোরআন খতম,দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুন) উপজেলার কদমতলা ছোট হুজুর মাদরাসায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শরণখোলা উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোল্লা ইব্রাহিম,সাধারণ সম্পাদক মোঃ আলামিন খান,উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এম,মাসুদ হোসাইন,উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুন গাজী ,তাতীদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম,যুবদল নেতা মোঃ কামাল হোসেন, মোঃ কামরুল ইসলাম মোল্লা,মোঃ শফিকুল ইসলাম,মোঃ সুমন হাওলাদার, মোঃ প্রিন্স,মোঃ আব্দুস সালাম প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলামিন খান বলেন, আজ সারাদেশে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্র ঘোষিত যুবদলের পক্ষ থেকে কোরআন খতম,দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম,দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net