1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দক্ষিণ যুবলীগ নেতা সায়মনের উদ্যোগে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দক্ষিণ যুবলীগ নেতা সায়মনের উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৬৫ বার

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ, যুবলীগসহ সরকার সমর্থিত বিভিন্ন সংগঠন। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশক্রমে দেশব্যাপী এ দোয়া মাহফিল আয়োজন করেছে যুবলীগ।

এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন এর উদ্যোগে শনিবার (১১জুন) বাদ আসর রোকনপুর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে রাস্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্যের জন্য। যারা ৭৫ এর ১৫ ই আগস্ট‌ কালোরাত্রিতে শাহাদাতবরণ করেছিলেন।

দোয়া অনুষ্ঠান পরবর্তী ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন বলেন, ২০০৮ সালের ১১ই জুন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি দিন থেকেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় আমরা একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত হয়েছি।

দক্ষিণ যুবলীগের পরিচ্ছন্ন এই নেতা আরো বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান যুব সমাজের অভিভাবক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে বিএনপি-জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত ও সজাগ থাকার আহ্বান জানান।

দোয়া পরিচালনা করেন রোকনপুর জামে মসজিদের ইমাম মো. দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ৪২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো.মন্নাফ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুর রহমান খান, সূত্রাপুর থানা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর কৃষকলীগের সম্মানিত সদস্য মো. আলী, মো. শাকিল প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net